রাজনীতি

বাবার পরে এবার মেয়েকে ডাক, মহুয়ার বাড়িতে ED –র তল্লাশি।

সিবিআই-এর তল্লাশির পর এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব ED-র। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের। তাঁকে বৃহস্পতিবার হাজির হতে বলা হয়েছে। মহুয়া ছাড়াও তলব শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও। FEMA (Foreign Exchange Management Act) বিদেশি মুদ্রা লেনদেন লঙ্ঘনের জন্য দিল্লি,হায়দরাবাদ,মুম্বাই কুরুক্ষেত্র এবং কলকাতা সহ একাধিক স্থানে চিরুনি তল্লাশি । তারপরেই এই পদক্ষেপ ED-র। তদন্তকারী সংস্থাটি বলেছে যে, “Capricornian Shipping & Logistics Pvt Ltd-এর ডিরেক্টর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির বিষয়েই এই তদন্তটি জড়িত”।
ইডি-র মতে,“তদন্তে জানা গিয়েছে যে এই সংস্থাগুলি ভারতের বাইরে বড় আকারে বৈদেশিক মুদ্রা পাঠানোর সঙ্গে জড়িত ছিল। Galaxy Shipping & Logistics Pte Ltd. এবং Horizon Shipping & Logistics Pte Ltd নামের দুটি কোম্জলেতে ১৮০০ কোটি পাঠানো হয়েছে। দুটি কোম্জলেই সিঙ্গাপুরের এবং তার মধ্যে একটি অ্যান্থনি ডি সিলভা দ্বারা পরিচালিত। জাল মালবাহী পরিষেবা এবং আমদানির আড়ালে সিঙ্গাপুরের এই সংস্থাগুলিতে টাকা পাঠানো হয়েছিল”।

জানা যায়,তল্লাশির সময় ইডি আড়াই কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করেছে, যার কিছু অংশ একটি “ওয়াশিং মেশিনে” লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়াও, বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। জড়িত সংস্থাগুলির ৪৭টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

গত ১৯শে মার্চ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ক্যাশ ফর কোয়্যারি মামলায় CBI তদন্তের আদেশ দেন লোকপাল । সেই মত FIR দায়ের করে মহুয়ার বিরুদ্ধে । তার পরেই তল্লাশি চালানো হয় মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্রের বাড়িতে । তাঁর বাবার আলিপুরের ফ্লাটে সাতসকালে পৌঁছায় আধিকারিকেরা। কৃষ্ণনগরে মহুয়ার কার্যালয়ে গিয়েও তল্লাশি চালায় তারা।মহুয়ার বিরুদ্ধে CBI এবং ED-র এই তৎপরতা নিঃসন্দেহে ভোটের প্রচারে অস্ত্র করতে চলেছে BJP। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, এ বিষয়ে কুণাল ঘোষ বলেছিলেন,’জেলে গেলেও লোকসভায় লড়বে মহুয়া। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে লোকসভা ভোটের নির্ঘণ্ট, আর এরই মধ্যে ED-র তদন্তে উঠে আসছে একের পর এক নেতা মন্ত্রীদের নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.