লোকসভা নির্বাচনে প্রচারের ঝড় তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পাশাপাশি এদিন বিকেলে কালিতলা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর চৌপতি এলাকায় এসে শেষ হয়। সেখানেই এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পথসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও হাজীর ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, তৃণমূল নেতা অমলেন্দু সরকার, সন্তোষ হাসদা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিনের পথসভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ 100 দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।
Read Next
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
খাবার থেকে ঘুম, সবেতেই টাকা! জেলের ভিতরে চলত কীসের কারবার? মাসে ৩০ লক্ষ তোলার অভিযোগে হাইকোর্টে মামলা
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
Related Articles
Check Also
Close
-
বিষ খেয়ে আত্মহত্যা পিংলার যুবকেরOctober 11, 2023







