Uncategorizedরাজ্য

স্বাস্থ্য বিধি মেনে হাসপাতালে মাধ্যমিক পরীক্ষায় বসলো কোভিড আক্রান্ত ছাত্র

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ৯: ৪৫ থেকে শুরু হয়েছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার রাতে মহিষাদলের গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তীর কোভিড রোগে আক্রান্ত হয়। সেই খবর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে পৌঁছালে স্বাস্থ্য বিধি মেনেই মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়।স্বাস্থ্য বিধি ও কড়া পুলিশি পাহারায় মাধ্যমিক পরীক্ষার্থী জয় চক্রবর্তী পরীক্ষায় বসে।

জয় চক্রবর্তীর মা টুম্পা চক্রবর্তী জানান, কয়েকদিন ধরে অসুস্থ ছিলো। হাসপাতালে চিকিৎসা করাই। মঙ্গলবার কোভিড টেস্ট করানো হয়। বৃহস্পতিবার রাতে পজেটিভ রিপোর্ট আসে। তার পর স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। হাসপাতালে থেকে পড়াশোনা ও পরীক্ষায় বসবে। ছেলেকে স্পেশাল ভাবে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ায় ভীষন খুশি জয়ের পরিবার।

মহিষাদল ব্লক স্বাস্থ্য আধিকারীক সারুক আজাদ জানান, পজেটিভ রিপোর্ট জানতে পেরেই আমরা স্পেশাল রুমের ব্যবস্থা করে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.