রাজ্য

‘সন্দেশখালি কাণ্ডে ১০০% দায়ী শাসক দল’, তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

শেখ শাহজাহানের চাপ আরও বাড়ল। শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত দায়ের হওয়া এফআইআর ও চার্জশিট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মুখবন্ধ খামে সমস্ত এফআইআর ও চার্জশিট জমা দিতে রাজ্যকে নির্দেশ দেয় হাইকোর্ট। এফআইআর ও চার্জশিটে কপি চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এছাড়াও, শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেয় ইডি। এর মধ্যে একটি অ্যাকাউন্ট শাহজাহানের ব্যক্তিগত। অন্যটি তাঁর সংস্থার। পাশাপাশি, শাহজাহান ঘনিষ্ঠদের ১৫টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা।

বিশেষভাবে উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো ভর্ৎসনা করে কলকাতা উচ্চ আদালত। আদালত জানায়, ‘সন্দেশখালিতে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। সন্দেশখালিতে যা ঘটেছে তার নৈতিক দায় বর্তায় গোটা জেলা পুলিশ প্রশাসন ও শাসক দলের উপর। নাগরিকদের ভয়ে জীবন কাটাতে হলে তার দায় ১০০ শতাংশ শাসক দলের। এর জন্য দায়ী সরকারও।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.