বামেরা কিছুদিন আগে তাঁদের “AI” সঞ্চালিকার সাথে পরিচয় করায়। ভোট প্রচার করতে দেখা যায় তাঁকে। এবার তৃণমূলও ডিজিটাল ভাবে ভোট প্রচারে নামলেন। বারাকপুরে হাইটেক জনসংযোগ পার্থ ভৌমিক, কিউআর কোডের দ্বারা এলাকাবাসীর মতামত শুনবেন তিনি। এই অভিনব ভাবে ভোট প্রচার বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর। প্রযুক্তিরকে হাতিয়ার করে বারাকপুর লোকসভার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে মতামত জানতে এই ডিজিটাল উদ্ধগ নেন তিনি। ইতিমধ্যই প্রচারে “উন্নয়নের সংকল্প এবার পার্থ” এই শিরোনামে লেখা পোস্ট হয়েছে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে।
প্রচারের শুরুতেই সন্ত্রাসমুক্ত বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিশ্রুতি দিয়েছেন বারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক আর স্লোগানে লেখা ‘আপনার রায় শান্তি এবং সম্প্রীতির জন্য’। ঠিক তাঁর নিচে দেওয়া একটি কিউআর কোড, এই কোডে ক্লিক করতেই খুলে যাবে একটি ফর্ম। তাতে নাম,ফোননাম্বার, ওই লোকসভার অন্তর্গত কোন বিধানসভা কোন এলাকার বাসিন্দা সবার শেষে নিজস্ব মতামত জানানো যাবে। ফর্মটি জমা করতেই, পার্থ ভৌমিকের গান সহ ভিডিওর দেখা মিলবে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শিল্পাঞ্চলের বাসিন্দাদের মতামত, এলাকায় তারা কী নাগরিক পরিষেবা চান, সবটা নিয়ে সার্ভে করে পরবর্তীতে প্রচারপত্র তৈরি করা হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিউআর কোড সম্বলিত পোস্টারটি প্রচার করার পাশাপাশি গোটা লোকসভা এলাকাতে স্বেচ্ছাসেবকেরাও এটি নিয়ে বিভিন্ন এলাকায় যাবেন। এছাড়াও টোটো-অটো-বাস স্ট্যান্ড এবং জনবহুল স্থানে এটি লাগানো হবে। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকার উল্লেখযোগ্য স্থানে কিয়স্ক তৈরি করেও এই কিউআর কোডের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জানান, এখন যোগাযোগের অন্যতম মাধ্যম স্মার্টফোন এবং ইন্টারনেট।







