দেশ

সরকারি স্কুল শিক্ষকের আতহত্যা স্কুলের মধ্যেই,কি লিখে গেলেন সুইসাইড নোটে?

দিল্লিতে এক সরকারি স্কুলের শিক্ষক স্কুলের মধ্যেই আত্মঘাতী হয়েছেন। ব্যাগে তিন পাতার একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন তিনি।সেখানেই উল্লেখ রয়েছে এই সিদ্ধান্তের কারণ।

তিনি গাজ়িয়াবাদের শালিমার গার্ডেন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার স্কুলের একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্কুল থেকেই ফোন যায় পুলিশের কাছে।পুলিশ জানিয়েছে, ওই শিক্ষকের ব্যাগ ঘেঁটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তিন পাতার দীর্ঘ সেই চিঠিতে মৃত্যুর কারণ লিখে গিয়েছেন তিনি।

চিঠি থেকে জানা গেছে যে,দীর্ঘ দিন ধরে তিনি আর্থিক সমস্যায় ভুগছেন। অনটন আর সইতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও জানিয়ে গিয়েছেন তিনি। চিঠিটির বিষয়বস্তু খতিয়ে দেখছে পুলিশ।

শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তল্লাশি শুরু হয়েছে। শিক্ষকের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে। এই মৃত্যু নিছক আত্মহত্যা, না এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.