সম্প্রতি সংসদের পাশ হয়েছে ওয়াকফ বিল। যা নিয়ে গোটা দেশে চলছে শোরগোল। এই বিলের বিরোধিতায় সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। তবে কেন্দ্রের শাসক দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেই বিল পাশ হয়ে যায়। তাই শুক্রবার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এই ওয়াকফ বিল বিরোধিতায় চারিদিকে বিক্ষোভ শুরু হয়।
দিল্লির বুকে সংসদের উভয় কক্ষে উত্তাল হয়ে ওঠে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। পার্লামেন্টে এই বিলটি পাস হয় প্রায় ২০ ঘণ্টা আলোচনার পর। তবে এই দিনে তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে শহর কলকাতায়। যেখানে দেখা যায় এই বিলের বিরোধিতায় ‘ওয়াকফ সংশোধনী বাতিল করো’ ও ‘ওয়াকফ বিল প্রত্যাখ্যান করো’ স্লোগান লেখা পোস্টার রাস্তায় নেমে দিনভর চলে বিক্ষোভ প্রদর্শন। এছাড়াও আহমেদাবাদে এই বিল বিরোধিতায় চলে বিক্ষোভ। এমনকি চেন্নাইতেও পরেছে এই বিক্ষোভের আঁচ।







