মাকে ফোন করেও মেলেনি কোন উত্তর। বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবার ঝুলন্ত দেহ আর মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাজ্জব ছেলে। সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ায়। মৃত ব্যক্তির নাম নীলকন্ঠ বাউরী (৪২), মৃত মহিলার নাম লিলি বাউরী (৩৫)। ঘটনার খবর পেয়ে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল। সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার রাতে। তখনই নীলকন্ঠ বাউরী দেওয়ালে ‘আমরা একসাথে যাব’ লিখে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ছেলে রহিত বাউরী দাবি করেন,”পাশের মামার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোনে ফোন করলেও উত্তর না মেলায় বাড়িতে যান। সেখানে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সারা না মেলায় দরজা ভেঙে দেখেন বাবার দেহ ঝুলতে এবং মায়ের দেহ বিছানায় পড়ে থাকতে।”
Read Next
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
Related Articles
Check Also
Close
-
ডাকাত সন্দেহে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫ !January 27, 2024







