রাজ্য

সাত সকালে ঘটে বীভৎস ঘটনা, পুড়ে মৃত্যু মা সহ তিন সন্তান

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়া জেলায়।সাতসকালেই রান্না করতে বসে বিস্ফোরণ সিলিন্ডারে। ছিন্নভিন্ন হয়ে গেল মা ও তিন সন্তানের দেহ। আগুন লেগে যায় বাড়িতে।দুর্ঘটনার সময় বাড়িতে গোটা পরিবার উপস্থিত ছিল। ওই মহিলা পরিবারের সকলের জন্য চা-জলখাবার তৈরি করছিলেন। হঠাত্‍ সেই সময় সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ছিন্নভিন্ন হয়ে যান ওই মহিলা ও তার তিন সন্তান।
স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল সাতটা-সাড়ে সাতটা নাগাদ হঠাত্‍ ভয়ঙ্কর শব্দ কানে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। দেখতে পান, বাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। দেওয়াল, ছাদ ভেঙে পড়েছে। ভিতরে ঢোকার সাহস দেখাননি আর কেউ। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেন তাঁরা।বিস্ফোরণে ওই মহিলা ও তাঁর তিন সন্তানের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পুড়ে যায় দেহাংশগুলিও।
তবে দুর্ঘটনায় আর কোনও হতাহতের খবর নেই। কী কারণে বিস্ফোরণটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক টিমও। তারা নমুনা সংগ্রহ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.