নববর্ষ দোরগোড়ায় কড়া নাড়ছে। নববর্ষের আগে ত্বকের জেল্লা বাড়াতে প্রত্যেকেই নানা ভাবে চেষ্টা চালান। কেউ নামী দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, তো কেউ আবার ভরসা রাখেন ঘরোয়া উপাদানে।ত্বকের হাল ফেরাতে সিদ্ধহস্ত অ্যালোভেরা, নারকেল তেল সহ একাধিক উপাদান। তাই এই বছর পয়লা বৈশাখের আগে সেইসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই ফিরিয়ে নিন ত্বকের হাল। রইল কয়েকটি উপকারী ঘরোয়া ফেসপ্যাকের সন্ধান।
১. টক দইয়ের ফেস্ মাস্ক: ফেস্ প্যাকটি ব্যবহার করে খুব সহজেই ত্বকের জেল্লা বাড়াতে পারেন আপনি। কারণ টকদইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে। ফলে এর ব্যবহারে ত্বকের জেল্লা বাড়বে তৎক্ষনাৎ। একটি পাত্রে পরিমাণ মতো টকদই নিয়ে তাতে মধু এবং এক চিমটে হলুদ দিতে হবে। এবার প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখে লাগান। আর সুফল পান হাতেনাতে।
২. বেসন ও মুসুরডালের ফেস্ প্যাক: এই ফেস্ প্যাকটি বানাতে আপনার প্রয়োজন পড়বে দুই চামচ বেসন এবং এক চামচ মুসুরডালের গুঁড়ো, তাতে দিতে হবে গোলাপ জল। প্রতিটি উপকরণ ঠিকঠাক ভাবে মিশিয়ে নিয়ে ব্যবহার করুন।
৩.চন্দনের ফেস্ প্যাক: এই ফেসপ্যাকটি বানাতে হাতের কাছে রাখুন দুই চামচ চন্দন গুঁড়ো এবং পরিমাণমতো গোলাপ জল।এই দুই উপাদান একটি পাত্রে মিশিয়ে নিয়ে তাতে যোগ করুন দুই ফোঁটা চন্দনের এসেনশিয়াল অয়েল। তারপর প্রতিটি উপকরণ ঠিকঠাক ভাবে মিশিয়ে নিলেই তৈরি আপনার ফেসপ্যাক।







