ঘটকপুকুর চৌমাথায় বাসন্তী হাইওয়ে কার্যত বন্ধ করে দিয়ে পথসভা করল তৃণমূল। তীব্র যানজটে নাকাল হলেন বহু মানুষ।ঘটকপুকুর রিলায়েন্স পেট্রল পাম্প থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত মিছিল হয়।
তৃণমূলের দলীয় কর্মসূচি প্রসঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘’প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তা দেখা উচিত। মানুষের সমস্যা করে বাসন্তী হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা কী ভাবে আটকে দিয়ে সভা করল তৃণমূল? পুলিশ কী ভাবে অনুমতি দিল? এরা ক্ষমতায় থেকে ভাবছে, মানুষের অসুবিধা দেখার দরকার নেই।
ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীকে কটাক্ষ করে সায়নী বলেন, ‘’আমি অভিনেত্রী হয়েও নওসাদের থেকে বেশি রাজনীতি করি। আপনারা আপনাদের বিধায়কের থেকে কী সুবিধা পেয়েছেন? উনি এসির ঠান্ডা ঘর থেকে বেরিয়ে কত দিন মানুষের সঙ্গে মিশেছেন। মনে হয় না ভাঙ্গরের মানুষ একবার যে ভুল করেছে সেটা আরেকবার করবে।
নওশাদের প্রতিক্রিয়ায় জানায়, মানুষের কথা ভাবলেই রমজান মাসে বাসন্তী হাইওয়ে বন্ধ করে এভাবে প্রচার করতেন না।তৃণমূল বিভাজন ভয় দেখিয়ে ভোট চায়।







