রাজ্য

স্ত্রীকে খুন ,তারপর নিজে আত্মহত্যার চেষ্টা অবসর প্রাপ্ত চিকিৎসক ।

বুধবার সকালে নয়। আগের সন্ধাতে স্ত্রী মন্দিরা মিত্রকে নৃশংস ভাবে খুন করেন ৮৪ বছরের অবসর প্রাপ্ত চিকিৎসক ডঃ যদুনাথ মিত্র। স্ত্রীকে খুনের পর নিজে ৩০ টি ঘুমের ওষুধ খান যদুনাথ বাবু। কিন্তু বুধবার ভোর রাতে হুঁশ ফিরে যায় তাঁর।পরে গায়ে আগুন লাগানোর চেষ্টা । তাতেও বিফল,অবশেষে ছুরি দিয়ে নিজের গলা কাটেন সেই বৃদ্ধ । সল্টলেক কাণ্ডে যদুনাথবাবু পুলিশের কাছে এই স্বীকারোক্তি দিয়েছেন। তবে, স্ত্রী যে মারা গিয়েছে তা জানতেন না তিনি। স্ত্রীর মৃত্যু শুনে তাঁর আর্জি আমাকেও মেরে ফেলুন।
বুধবার সকাল ৮ টা ১৫ মিনিট। সল্টলেকের জিসি ব্লকে যদুনাথবাবুর বাড়িতে গিয়ে তাঁদের পরিচালিকা দেখেন, ডাইনিং হলে চেয়ার থেকে শরীরের অর্ধেক অংশ ঝুলে রয়েছে তাঁর। রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। বাথরুমে পরে রয়েছেন মন্দিরাদেবীর ক্ষতবিক্ষত নিথির দেহ। যদুনাথবাবুর সুইসাইড নোট থেকেই পুলিশ জানতে পেরেছে, স্ত্রীকে খুন পরে নিজে আত্মহত্যা।
বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কিছুটা সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার তিনি পুলিশকে স্বীকারোক্তি দিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যাতেই স্ত্রীকে খুন করেন। তারপর ২৫-৩০টি ঘুমের ওষুধ খান। কিন্তু, ভোরে হঠাত্‍ দেখেন, তাঁর হুঁশ ফিরে গিয়েছে। তিনি জীবিত!
তারপর তিনি রান্না ঘরে গিয়ে গায়ে আগুন লাগানও চেষ্টা করেন, কিন্তু গ্যাসের আগুনে তাঁর মুখ পুড়ে যায়। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরে আসেন। তারপর যে ছুরি দিয়ে ২০ বার সহধর্মিণীকে কুপিয়ে ছিলেন, সেই ছুরি দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন। রক্তপাত হতেই জ্ঞান হারান তিনি। যদিও তাঁর বাড়িতে ধুকে পুলিশ দেখে,তারা রাত্রের খাবার খাননি। পুলিশ আন্দান করে , ডিনারের আগেই ঘটনাটি ঘটে । দ্বিতীয়ত, বাড়ি থেকে ঘুমের ওষুধের স্ট্রিপও উদ্ধার হয়েছে। বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, আগের দিন স্ত্রীকে খুন করেছেন বলে উনি জানিয়েছেন।আত্মহত্যার জন্য প্রথমে ঘুমের ওষুধ ও খান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.