রাজ্য

লোকসভা ভোটের আগে আবারও কমলো LPG সিলিন্ডারের দাম!

লোকসভা নির্বাচনের মুখে ফের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমাল কেন্দ্র। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ৩০ থেকে ৩২ টাকা। পয়লা এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে।
কলকাতায় প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩২ টাকা কমেছে। ফলে ১ এপ্রিল থেকে ১৮৭৯ টাকায় মিলবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। দিল্লিতে কমেছে ৩০.৫০ টাকা। মুম্বইতে ৩১.৫০ এবং চেন্নাইয়ে ৩০.৫০ টাকা কমেছে সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজির এফটিএল সিলিন্ডারের দাম কমেছে। ৭.৫০ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারের দাম।

এদিকে ভোটের প্রচারে গ্যাসের দাম নিয়ে মোদি সরকারকে বিঁধেছে তৃণমূল। শনিবারই মথুরাপুরের সভা থেকে বিজেপির উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে অভিষেক বলেন, ‘আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য দিদি আছে। আপনারা ১ হাজার টাকার রান্নার গ্যাসটা ফ্রি করে দিন। বলুন, আগামী ৫ বছর রান্নার গ্যাস ফ্রি। একটা নোটিফিকেশন দেবে শুধু। আমি ৪২টা কেন্দ্রে প্রার্থী তুলে নেব। ওপেন চ্যালেঞ্জ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.