জেলারাজনীতি

নেতাজির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা ! কি বললেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র ?

জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলাশাসকের দপ্তর অনুষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মদিন । জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও অতিরিক্ত জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। বক্তব্য রাখার সময় বিধায়ক সৌমেন , বলেন দেশের জন্য , যেমন কাজ করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর এখনকার মুখ্যমন্ত্রীও একই রকম কাজ করছেন। নেতাজির কাজের সাথে মুখ্যমন্ত্রীর কাজ দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে নিয়ে কাজ করতেন। আর আমাদের মুখ্যমন্ত্রী সকলকার জন্য কাজ করছেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন , “আমরা কাউকে অনুকরণ করি না । মুখ্যমন্ত্রীও ঘাত প্রতিঘাত পান , নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সমস্ত কিছু ত্যাগ করেছিলেন তার কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ছিল তিনি বহন করেননি সেটাও আমাদের কাছে যেমন দৃষ্টান্ত, আমাদের মুখ্যমন্ত্রীরও বৃত্তশালিনী হওয়ার জায়গা ছিল কিন্তু তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে জনগণের জন্য কাজ করছেন। মহাপুরুষদের সাথে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কর্মকাণ্ড দেখতে পাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.