রাজ্য

রাত দখলের পর এবার ভোর দখল শহর শিলিগুড়িতে

আজ ৯ই সেপ্টেম্বর।গত মাসে আজকের দিনেই কলকাতার বুকে ঘটে যায় এক অমানবিক ঘটনা।কলকাতার আরজি করে ডাক্তারি ছাত্রীকে নিশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।আন্দোলন ও প্রতিবাদে সরব হয় সকল স্তরের মানুষেরা।চলে লাগাতার রাত দখল কর্মসূচি।কেটে গিয়েছে এক মাস।মূল অভিযুক্তর শাস্তি এখনো অধারা।বিচার এখনো মেলেনি তিলোত্তমার।তাই সোমবার ভোরে এই নির্মম ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হয় সচেতন সমাজের ব্যানারে সাধারণ নাগরিকরা।এদিন এই অমানবিক ঘটনার একমাস পূর্তিতে শিলিগুড়ির বুকে রাত দখলের পাশাপাশি এপ্রথম ভোর দখল কর্মসূচি গ্রহণ করা হয়।মূলত শিক্ষাবিদ,আইনজীবী,চিকিৎসক,বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজকর্মী,মনোবিদ সহ সাধারণ নাগরিকরা এই সচেতন সমাজের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ তুলে ধরে।অবিলম্বে মূল দোষীদের ধরে তিলোত্তমার সঠিক বিচারের দাবি জানান তারা।এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এদিন এই কর্মসূচিতে যোগদান করেন।এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ যেমন উগরে দেন,ঠিক তেমনি তিলোত্তমার সঠিক বিচার চেয়েও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.