রাজ্য

জম্মু-কাশ্মীরে ভয়াবহ ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৩৩

জম্মু-কাশ্মীরের বৈষ্ণো দেবী তীর্থস্থানের ভয়াবহ ধ্বসের ফলে বেড়েই চলেছে ক্ষয় ক্ষতির পরিমাণ। এমনকি লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। কয়েকদিন ধরে এক টানা বৃষ্টির জেরে এই বিপর্যয় নেমে এসেছে। এখনও উদ্ধার ও ত্রাণকাজ জোরকদমে চলছে। এরইমধ্যে চেনানি নালায় একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় তিনজন তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুজন রাজস্থানের ও একজন উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা বলে জানা গেছে।

এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও কেন্দ্রের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের জন্য আশ্বস্ত করেছেন। প্রবল বৃষ্টিপাতে জম্মুর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। তাউই, চেনাব ও উজের মতো প্রধান নদীগুলো বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। ইতিমধ্যেই জম্মুর সঙ্গে দেশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এরই মধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের বাড়ি ছাড়তে অনুরোধ করা হয়েছে।

পরিস্থিতির জেরে একের পর এক সেতু ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাউই নদীর উপর ভগবতীনগর সেতুর একটি লেন ভেঙে গেছে। এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কাঠুয়ার কাছে একটি সেতু ভেঙে পড়ায় জম্মু–পাঠানকোট জাতীয় মহাসড়কও অচল হয়ে পড়েছে। বিজয়পুরের এইমস হাসপাতালের কাছে দেবিকা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে যাতায়াত কার্যত সম্পূর্ণ বন্ধ। আগামী ২৭ শে আগস্ট পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়ার ফলে জম্মু বিভাগের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.