জেলা

‘এই জানোয়াররা জানে না, মানুষ ভিখিরি নয়’- তৃণমূলকে উদ্দেশ্য করে কুকথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

রাজনীতি শুধু রাজনীতি নয়, এখন ব্যক্তি আক্রমণের অন্যতম ঘাটি হল বঙ্গের রাজনীতি। শিক্ষিত বা অশিক্ষিত দুই ধরনের মানুষের সমাগম এখন। রাজনীতি ছাড়া ব্যক্তি-আক্রমণ অপশব্দের ব্যবহার দেদার।
কুমন্তব্যের জন্য কঠোর নিন্দা করে সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তবুও রাজনৈতিক নেতাদের মধ্যে কোনও পরিবর্তন নেই। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃণমূলের নামে কু-মন্তব্য করে বিতর্কের মুখে প্রাক্তন বিচারপতি আভিজিত গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন ‘শুধু আপনাদের বলবে হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে, বারো’শ টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকারের উপার্জন করা করের টাকা যা সারা ভারত থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। তোমরা এজন্য কোনও কৃতিত্ব দাবি করতে পারো না।’
২০২১ সালে “লক্ষির ভাণ্ডার” প্রকল্প চালু করে সরকার। তৃণমূল সরকার এই প্রকল্পটিকে ভোট প্রচারের হাতিয়ার করে ভোট ব্যাংক দখল করতে “লক্ষির ভাণ্ডার” বর্ম করছে ।এই “জানোয়ার” বলতে প্রাক্তন বিচারপতি কাকে বোঝাতে ছেয়েছেন টা কিন্তু স্পষ্ট। অবসরের ৬ মাসের আগেই তিনি ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নামের। তমলুক লোকসভা কেন্দ্রে সোমবার প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য তিনি করেন। তাঁর একমাসও হয়নি রাজনীতির ময়দানে, তিনি এককালীন বিচারপতি হয়ে কীভাবে শব্দচয়ন করতে হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.