রাজ্য

কংগ্রেসের ৫ নেতাকে সাসপেন্ডের সিদ্ধান্ত বীরভূমে

২০২৪ এর নির্বাচনে বীরভূম কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর ও অপরদিকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। তবে তিনি প্রার্থী হওয়ার পর অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে দলের অন্দরেই। তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি অনেক নেতাই।

এমতাবস্থায় বেশ কয়েকজন কংগ্রেস নেতা চক্রান্ত করে বিজেপি প্রার্থীর হয়ে ভোট করাতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগে বীরভূমের কয়েকজন কংগ্রেস নেতাকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে দল। এমনটাই দাবি করছেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।

তিনি দাবি করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মৌখিকভাবে ওই নেতাদের সাসপেন্ড করেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কংগ্রেসের অন্দরে জোর কদমে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস প্রার্থী জানিয়েছেন, যে ৫ জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন – জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বসু, প্রাক্তন সভাপতি সঞ্জয় অধিকারী, পিসিসির সদস্য অপূর্ব চৌধুরী, রথীন সেন এবং সত্যব্রত ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.