নিজস্ব সংবাদদাতা : পৃথিবীর প্রত্যেক বুদ্ধিমান মানুষের বুদ্ধি কার থেকে এসেছে ? এ নিয়ে চলে মতভেদ। কেউ বলে শিশুর বুদ্ধিমত্তা এসেছে মায়ের কাছ থেকে আবার কেউ বলে বাবার কাছ থেকে। কেউ কেউ আবার দুই পক্ষের সঙ্গে দেয়। এবার এই দ্বন্দ্ব ঘুচিয়ে দিয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলেছেন একজন শিশুর বুদ্ধিমত্তার ক্ষেত্রে বাবার কোনো ভূমিকা থাকে না। প্রধান ভূমিকা তার মায়ের জিন পালন করে। ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের উপস্থিতি দুটো। কিন্তু শুক্রাণুতে একটি মাত্র রয়েছে।
জিন বিশেষজ্ঞদের মত অনুযায়ী, শুধুমাত্র এক্স ক্রোমোজোমই বহন করে বুদ্ধিদীপ্ত জিন। শুধু তাই নয় তারা আরও বলেন যে বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান নিজে থেকেই নষ্ট হয়ে যায়।এই কারণেই শিশুর বুদ্ধিবিকাশের জন্য মায়ের জিন কার্যকর বেশি হয়।
সূত্রে খবর, একটি পরীক্ষাতে দেখা গিয়েছে যে ইঁদুরের শরীরে বেশি পরিমাণে মায়ের জিন প্রবেশ করায় মাথা ও মস্তিষ্কের বৃদ্ধি হয়েছে কিন্তু শরীর তুলনমূলকভাবে ছোট রয়েছে। অন্যদিকে বাবার জিন বেশি করে প্রবেশ করানোর ফলে শরীরের বিকাশ হয়েছে কিন্তু মস্তিষ্কের নয়।
১২ বছর থেকে ২২ বছর বয়সী তরুণদের ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে যে সন্তানের বুদ্ধিমত্তা মায়ের আইকিউ’র ওপরই নির্ভর করে। বিজ্ঞানীদের মতে,বাবার জিন দেহের সেক্স, খাবার ও আগ্রাসী মানসিকতা তৈরিতে কাজ করে।সেলেব্রাল কর্টেক্সে বাবার কোনো জিন খুঁজে পাননি।এই অংশে কগনিটিভ ফাংশনের অধিকাংশটুকু কাজ করে। কারণ দর্শন, চিন্তাশক্তি, ভাষা এবং পরিকল্পনা তৈরির সঙ্গে যুক্ত। তবে এটাও বলা হয়েছে যে মানুষের জিনতত্ত্বই একমাত্র বুদ্ধিমত্তার নির্ধারক নয়।বুদ্ধিমত্তার ৪০-৬০ শতাংশ আসে বংশানুক্রমে। বাকিটুকু আসে পরিবেশ থেকে।
‘আন্ডারস্টছান্ডিং মাদারস জেনেটিকস’ নামের সমীক্ষায় দেখা যায়, মায়ের সঙ্গ, ছোঁয়া, আবেগও শিশুর আইকিউ উন্নত করে। একটি গবেষণা থেকে জানা গিয়েছে যে মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর ফলে খুব সহজে বয়সের তুলনায় কঠিন ও জটিল কোনও খেলা যেমন ‘পাজল’-এর সমাধান খুব সহজেই করে ফেলছে।
এছাড়াও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেখা গেছে, মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা শিশুর মস্তিষ্ক উন্নত করে। পাশাপাশি মায়ের ঘনিষ্ঠ শিশুরা কম নিরাপত্তাহীনতায় ভোগে।







