আজকালের দিনে মেয়েদের রাস্তা-ঘাট বা নিজের বাড়িতেও যৌন হয়রানির শিকার হতে হয়। যৌন হয়রানি! যেন নিত্যযাত্রী হয়ে উঠেছে মেয়েদের জীবনে। আর এই হারাসমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান গুলিকেও পিছু ছারছেনা । “যৌন হয়রানি” মেয়েদের মানসিক ভাব তাঁদের দুর্বল করে দেয়।
শিক্ষা প্রতিষ্ঠান গুলি অ্যান্টি র্যাগিং এর কথা বললেও মেয়েদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে।
এই ঘটনা নতুন কিছু না। তবে এই বিষয়ে সরকারকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে।
রাজধানীর যৌন হয়রানির ঘটনা সংবাদপত্রে উঠে আসছে প্রতিনিয়ত। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাসে সম্প্রতি কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা সামনে এসেছে।
ছাত্রীদের অভিযোগ, ৩১ মার্চ রাতে দুই প্রাক্তন ছাত্রীসহ চারজন তাঁদের হেনস্তা করে। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তা সত্ত্বেও অপরাধীরা ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণ করছে।
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্যাম্পাসের প্রধান দরজায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা।







