গত ৩১ জানুয়ারি কোর্টের নির্দেশে তোষাখানা মামলায় প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাদের ১৪ বছরের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। তবে সোমবার আদালত আপাতত স্বস্তি দিল ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে।
২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব সামলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সুপ্রিমো ইমরান খান। প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন, যে সমস্ত উপহার পেয়েছেন তা বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিবার যে উপহার পেয়েছিল সেটাও বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ ওঠে। সেই অভিযোগ নিয়ে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও তার স্ত্রীর বিরুদ্ধে তোষাখানা মামলা করা হয়েছে।
মূলত পাকিস্তানের নিয়ম রয়েছে ১০ হাজার টাকার ঊর্ধ্বে কোনো উপহার পেলে সেটা সরকারি কোষাগারে রাখতে হবে। তাই জন্য এর বিরুদ্ধে অভিযোগ তুলে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অর্থাৎ এনএবি। এরপর জানুয়ারি মাসের শেষের দিকে কোর্ট ট্রায়ালে গ্রেপ্তার হন দুজনে। তারপর ৮ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রজেক্ট থেকে অংশগ্রহণ করেন ইমরান খান। তার বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি মামলা রুজু হয়েছে।
পাশাপাশি তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর সেই চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল ইমরান খানের আইনজীবী। তবে গতকাল ঈদের আগে পর্যন্ত স্থগিতাদেশ জারি করে ইসলামাবাদ আদালত। ঈদের খুশিতে স্বস্তি পেল ইমরান খান ও তাঁর স্ত্রী। তবে ১৪ বছরের পুলিশ হেফাজতের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি হলেও জেল মুক্তির সম্ভাবনা কমই আছে। তবে এরপরে প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর কি শাস্তি হয় সেটা সময় বলবে।







