গত ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নাগপুরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই তারকা টিম মুখোমুখি হওয়ায় সকলের চোখ এখন এই টুর্নামেন্টের দিকে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের পারফরমেন্স ছিল দারুন। ভারতীয় স্পিনারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইনআপ। পাঁচদিনের ম্যাচ তিনদিনেই এক ইনিংস ও ১৩২ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া।
টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও প্রথম দিনেই কুপোকাত হয়ে পরে অজিদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় টেস্টে জাদেজা,অশ্বিনের সাথে সামির ফর্ম ছিল দারুন। তারা সমস্ত উইকেট হারিয়ে ৭৮.৪ ওভার শেষে ২৬৩ রান করে।
আজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন। তবে আজ ভারতীয় ব্যাটিং লাইনআপ কিছুটা চাপেই ছিল। অজি স্পিনার এন লিওনের বোলিংয়ের সামনে ভারতের ব্যাটসম্যানেরা কিছুটা পিছিয়ে ছিল।
তবে অক্ষর প্যাটেলের ব্যাটে থেকে আসা ৭৪ রান ম্যাচের হাল কিছুটা ধরে রেখেছে। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, জাদেজা, অশ্বিনের ব্যাটে থেকে কিছু রান এসেছে। প্রথম ইনিংস শেষে ভারত ২৬২ রান করে।







