দেশ

বিপজ্জনক বার্ড-ফ্লুর জেরে প্রাণনাশের হার ৫০ শতাংশ

প্রায় ৩ বছর আগে গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল কোভিডের ভয়ে। গোটা দুনিয়া পড়েছিল লকডাউনের কবলে। কিন্তু বিজ্ঞানীদের মতে, বার্ড-ফ্লুর কাছে করোনাকে শিশু বলা চলে। এটি করোনার থেকে ১০০ গুন বেশি বিপজ্জনক। এতে নিহতের হার ৫০ শতাংশ। অর্থাৎ, কেউ যদি বার্ড-ফ্লুতে আক্রান্ত হয় তাহলে তার মৃ*র হার সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়। অপরদিকে সেখানে করোনায় মৃ*র হার অনেক কম।

বার্ড-ফ্লুর সবচেয়ে সাধারণ রূপ হল H5N1। বার্ড-ফ্লুকে, বার্ড ইনফ্লুয়েঞ্জা এবং এভিয়ান ফ্লু নামেও ডাকা হয়। ভাইরাস বাহিত এই রোগটি পাখি দ্বারা সংক্রমিত করে।

গ্রেট ব্রিটেনের এক ট্যাবলয়েডে প্রকাশ করা হয়েছে বার্ড ফ্লু-র স্ট্রেন H5N1 ভাইরাস। যা আগামী দিনে গোটা বিশ্বে মহামারির আকার ধারণ করতে পারে। H5N1 ভাইরাসটি সাধারণত গরু, বিড়াল, মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হতে পারে। মার্কিন মুলুকের টেক্সাসে গরুর সংস্পর্শে এসে এক ব্যক্তি বার্ড-ফ্লুতে আক্রান্ত হন। বার্ড-ফ্লুকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। এই ভাইরাসটি প্রথমে পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ে। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে মানুষ এবং অন্যান্য প্রাণীকেও সংক্রমিত করতে পারে। ভাইরাসের বেশিরভাগ ফর্ম পাখিদের মধ্যে সীমাবদ্ধ।

বার্ড-ফ্লুর উপসর্গ-

বার্ড-ফ্লু শরীরে ঢুকলে জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা, পেশীতে ব্যথা, শ্বাসকষ্ট হতে থাকে। সাধারণত হাঁস, মুরগি, পোলট্রির পাখিদের মধ্যে এই রোগ দেখা যায়। এ ভাইরাসটি সাধারণত পাখিদের শরীর থেকে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটিও দ্রুত ছড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.