Uncategorizedখেলাধুলা

ছয় বলে ফের ছয় ছক্কার ইতিহাস আবার সরফরাজের ব্যাটে

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন খেলোয়াড় হিসেবে সরফরাজ খান কে দেখা যেতে পারে। সানরাইজার্স হায়দরাবাদের তরুণ তারকা ক্রিকেটারকে খবর পাঠাল পুলিশ। মাঝ আকাশে সচিন সচিন চিত্‍কার। ২২ গজে ছয় বলে ছয় ছক্কা। দিনের শেষে এক ঝলক সেরা খেলার খবর সঙ্গে সময় ৩৬৫।

ছয় বলে ছয় ছক্কা আবার সেই ২২ গজের পিচে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে যুবরাজ সিংহের ছয় বলে ছয় ছক্কা আজও প্রত্যেক ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে দোলা দিয়ে যায়।

এবার সেই তালিকায় নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের এক ব্যার্টম্যান। সি কে নাইডু টুর্নামেন্টে এক ওভারে ছয় বলে ছয় ছক্কার নজির গড়লেন ভামশি কৃষ্ণ। সি কে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের জন্য জাতীয় স্তরের একটি টুর্নামেন্টে। সেখানেই অন্ধ্রপ্রদেশের এই ব্যাট ম্যান ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়লেন। বিসিসিআইয়ের তরফে ভিডিও ক্লিপের মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, ”৬ ছক্কা এক ওভারে! অন্ধ্রপ্রদেশের ভামশি কৃষ্ণ রেলওয়েজের স্পিনার দমনদীপ সিংহকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন সম্প্রতি। সে ৬৪ বলে ঝোড়ো ১১০ রানের ইনিংস খেলেছেন সি কে নাইডু টুর্নামেন্টে।”

এবার কেকেআর শিবিরে দেখা যেতে পারে সরফরাজ কে।

অভিষেক টেস্টে দুরন্ত অর্ধশতরান টানা ২ ইনিংসেই। এবার ভাগ্যের চাকা ঘোরা শুরু করেছে সরফরাজ খানের। গত নিলামে অবিক্রিত থাকা মুম্বইয়ের এই ডানহাতি ব্যার্টম্যান কে দলে নিয়ে আসতে পারে কেকেআর। আর সরফরাজ কে নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছে স্বয়ং গৌতম গম্ভীর।

আকাশের মাঝপথে সচিন সচিন চিত্‍কার

চারিদিকে সচিন সচিন ব্রহ্মশব্দ। সবাই মিলে একসঙ্গে সচিন…সচিন..বলে চিত্‍কার করছেন। এমন ছবি দেখে আমরা অভ্যস্ত। ভারতের জার্সিতে যতবার মাঠে নামতেন মাস্টার ব্লাস্টার। ঠিক তত বারই এমনভাবে গ্যালারি সোচ্চার হত। কিন্তু এবার মাঝ আকাশেই সচিন সচিন চিত্‍কার। অবসরের ১১ বছর পরও জনপ্রিয়তা কতটা এই ক্রিকেটের ঈশ্বর কে দেখে বোঝা যায় যা বলার অবকাশ রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.