প্রখর রোদকে উপেক্ষা করে ৩২ নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃনমূলের তারকা প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে মহামিছিল করল পিংলা ব্লকের ৫ নম্বর মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেস।
মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূলের যুব সম্পাদক মানিক খান, পিংলা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য সেক রফিজুল ইসলাম, মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক তফেজ্জলদ্দিন সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।
প্রসঙ্গত আজ পিংলায় প্রচারে আসার কথা ছিল প্রার্থী দেবের। কিন্তু পরবর্তীকালে তা বাতিল হলেও ব্যপক উদ্দীপনা নিয়ে মিছিল করে তৃনমূল নেতৃত্ব।।







