ভূপতিনগরে এন আই এর উপর হামলার ঘটনায় বেড়মজুর এলাকায় মহিলাদের বিক্ষোভ। ভূপতি নগরে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এন আই এর আধিকারিকরা।
গত জানুয়ারি মাসের ৫ তারিখে সন্দেশখালি আকুঞ্জি পাড়া এলাকায় তদন্ত করতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের।। সেই ঘটনার পর আবার তৃণমূলের হাতে আক্রান্ত এনআইএ। এই ঘটনার প্রতিবাদ জানাতে সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা রবিবার বিক্ষোভ দেখান।







