মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ব্লকে ব্লকে গ্রাম সভার মধ্য দিয়ে বাংলার আবাস যোজনার বাড়ীর উপভোক্তাদের নামের তালিকা ঘোষনা করলো প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পিংলার ৫ নম্বর মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন ছোটোখেলনা হাইস্কুলের অডিটোরিয়াম হলে গ্রাম সংসদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অঞ্চলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত প্রতিনিধী সহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারীকের প্রতিনিধীরা। গ্রামসভা থেকে বাংলা আবাস যোজনার তালিকা ঘোষনা করেন অঞ্চলের উপপ্রধান সেক তফেজ্জলদ্দিন।
প্রসঙ্গত আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা থাকলেও, দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন রাজ্যের কোষাগার থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে। সেই মতো গত কয়েক দিন আধিকারীকদের দিয়ে নামের তালিকা স্ক্রুটনী করে আজ গ্রামসভায় তালিকা ঘোষনা করেন। এবং চলতি ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। একদিকে যেমন বেজায় খুশি উপভোক্তারা, তেমনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে।







