Uncategorizedজেলা

বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে খুঁটিতে হাত লেগে প্রাণ গেল শিশুর

মুর্শিদাবাদ জেলার সুতির ধলা রামচন্দ্রপুর আমবাগানে গতকাল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের কাজে এসে অর্ধেক কাজ করে বিপদজনক অবস্থায় ফেলে রেখে যায় বিদ্যুতের খুঁটির তার। খেলতে গিয়ে অসাবধানতায় সেই খোলা তারে হাত লেগে প্রাণ হারালো একটি শিশু। যা ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সুতির ধলা রামচন্দ্রপুর আম বাগানে। শিশুটির নাম অন্তু সিংহ, বয়স নয় বছর। ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোতে বিদ্যুৎ দপ্তরের উপর ক্ষোভ উগরে দেন, এই খবরে এলাকায় নেমেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এই আম বাগানে বিদ্যুতের খুঁটির সার্ভিস তারের কাজ করতে আসেন। আর অর্ধেক কাজ করে তারা চলে যান এবং বিদ্যুতের সংযোগ থাকা তার খোলা অবস্থায় ফেলে রেখে
যান তারা। আজ সকালে খেলার সময় কোন ভাবে ওই খোলা তারে হাত লেগে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.