রাজনীতি

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করছে বলে আক্রমণ করেন নওশাদ সিদ্দিকী

নির্বাচন এলেই সামনে আসে ঘাটাল মাস্টার প্লানের প্রসঙ্গ। ভোটের প্রচার জুড়ে চর্চা চলে কবেই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে এবার চিত্রটা কিছুটা অন্যরকম ছিল। ভোটের ফলাফল বিরতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৎপরতা দেখা গিয়েছে নবনির্বাচিত সাংসদ দেবের। তবে বিধানসভার অধিবেশনে এই বিষয়টা উঠে আসার পরই নওশাদ সিদ্দিকী রাজ্যের শাসক দলকে আক্রমণ করে।

নওশাদ সিদ্দিকী এর আগেই বিধানসভা অধিবেশনের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্র ও রাজ্যের শাসক দল রাজনীতি করছে বলে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুধুমাত্র চর্চায় থাকার জন্য বাবরি মসজিদ গড়ে তোলার ঘোষণা করেছে বলেও দাবি করেন। এবার তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তীব্র আক্রমণ করে রাজ্যের শাসকদলকে। শুধু ভোটের সময় রাজ্য ও কেন্দ্রের শাসক দল মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার বলে দাবি তার। এছাড়াও তিনি ওখানকার সমস্ত সাধারণ মানুষকে একজোট হয়ে এই বিষয় নিয়ে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানায়।

এ প্রসঙ্গে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, ” ভোট এলে শুধু তৃণমূলের নেতারা গিয়ে বলবে যে ভোটে জিতলে তারা নাকি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। বিজেপিও খানিকটা একই কাজ করে। তবে ভোটের পরে কিন্তু তাদেরকে আর দেখা যায় না। তাই ওখানকার মানুষ একজোট হয়ে রাজা শাসকদলের কাছে দাবি করতে হবে, এই প্রকল্পের কাজ দ্রুত যেন শেষ করা হয়। এমনকি তাদের কাছে ডেড লাইন জানতে চাইতে হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.