আগামী কুড়ি তারিখ বনগাঁ লোকসভার ভোট। চলছে শেষ মুহূর্তে প্রচার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। মিছিল শুরু হয় বনগাঁ ১ নম্বর রেলগেট থেকে। বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকরা। মিছিলে বিজেপির বনগা সংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল কে ঘন্টা বাজাতে লক্ষ্য করা যায়।
ঘন্টা বাজানোর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বিস্তারিত না জানালেও দেবদাস মন্ডল বলেন, এটা তৃণমূলের বিজয় ঘণ্টা বিশ্বজিৎ দাসের বিজয় ঘন্টা। শুধু তাই নয় দেবদাস আরো বলেন বিশ্বজিৎ দাস গোপালনগরে একটি স্কুলে ডি গ্রুপের চাকরি করেন ঘন্টা বাজানোর যদিও এখন তিনি বাজান না। আগামী কুড়ি তারিখের পর তাকে ফের ঘন্টা বাজাতে হবে







