ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে “বহুরূপী” মুভির শুটিং করতে গিয়ে বিপত্তি। সিনেমাটির শুটিং করছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। আর সেখানেই ঘটে বিপত্তি। কোমরে চোট লাগার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
একের পর এক সিনেমার সমাহার উপহার দিয়েছে “উইন্ডোজ” বেলাশেষে,পস্তো,প্রাক্তন, মুখার্জি দার বউ, বেলাশুরু, হামি, মত সিনেমাগুলি আমদের উপহার দিয়েছে।
সম্প্রতি “বহুরূপী” সিনেমায় শুটিং এর সময় উঁচু যায়গা থেকে লাফ দিতে গিয়ে শিরদাঁড়ায় আঘাত পায় তিনি।
গতকাল তাঁকে হাসপাতালে ছেড়ে দেয়। শিবপ্রসাদের পরিবার সূত্রে খবর, “এখন ভাল আছেন অভিনেতা।ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা পরিচালকের শরীরী হাল হকিকত জানতে চাইলেই জানানো হয়, তিনি ভাল আছেন। কোমরে বেল্ট দেওয়া হয়েছে। চিকিত্সকরা বলেছেন, ছয় সপ্তাহ বিশ্রাম নিতে। কিন্তু শিবপ্রসাদ চার সপ্তাহের বেশি ছুটি নেবেন না। একমাস পুরোটাই বিশ্রামে থাকবেন তিনি। চিকিত্সকরা জানিয়েছেন ওষুধের পাশাপাশি বিশ্রামেই নাকি সেরে উঠবেন পরিচালক”।
পরিচালকের দ্রুত সুস্থতা কমনা করি।







