লোকসভা নির্বাচনের মুখেই ৮ এপ্রিল সকাল থেকেই প্রচারযাত্রাই নেমে পড়েছে রাজনৈতিক দলেরা। আর ঠিক তেমনই সকাল থেকেই বালুরঘাট নিউ টাউন বাজারে, প্রচার যাত্রা শুরু করলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রচার যাত্রাই বাজারে উপস্থিত সাধারণ মানুষদের কাছে জয়ের আশীর্বাদ চান ভোট প্রচার করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,”এত সময় ধরে টিএমসির বিপ্লববাবু বিপ্লব বাবু মন্ত্রিত্ব বজায় রেখেছেন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোন উন্নয়ন করেননি, মুখে বড় বড় কথা বলছেন”।
তিনি আরও বলেন,বিপ্লব বাবু এমস নিয়ে যে কথাগুলি বলছেন উনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কোন উন্নতি দক্ষিণ দিনাজপুর জেলায় হয়নি। আর আমি এমস বালুরঘাটে আশ্বাস দিয়েছে বিপ্লব বাবু আমার এই কথাটা কটাক্ষ করেছেন, আমি করেই ছাড়বো বলে আশ্বাস দেন তিনি। এরপর তিনি লোকসভা ভোটে বিপুল ভোটের ব্যবধানে বালুরঘাটে জয়ী হবে বলে এমনটাই জানান সুকান্ত মজাদার।







