বুধবার একটি ডিসিএম গাড়ি বর্ধমানের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাষ জমিতে নেমে ঘটে বিপত্তি!
পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকের অন্তর্গত বর্ধমান কানলা রোডে আশাপুর মোড় সংলগ্ন এলাকায় চাষ জমিতে ভুট্টা গাছ সহ ভুট্টা ভর্তি ডিসিএম গাড়িটি বর্ধমান এর দিকে যাওয়ার সময় এবং অপরদিক থেকে অর্থাৎ কালান দিকে যাওয়া একটি লরিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাষ জমিতে নেমে যায় বলে জানা যায়।
গাড়িটি অল্পবিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে।
গাড়ি চালক ও খালাসি বড়োসরো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে এবং সকলেই সুস্থ আছে। ভুট্টা বুঝাই গাড়িটিকে রিকোভার ভ্যান তথা কেরেন এসে ডিসিএম গাড়িটিকে উদ্ধার করে।







