রাজনীতি

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, ‘দুর্নীতির তালিকায়’ দৃষ্টি নিবদ্ধ বঙ্গ বিজেপির

পঞ্চায়েত নির্বাচন প্রায় দোরগোড়ায়। ইতিমধ্যেই প্রতিটি দল পরিকল্পনায় সামিল, সামিল ঘুঁটি সাজাতে। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতি অভিযোগের ইস্যুকে বড় হাতিয়ার করতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ সুভাষ সরকার দলীয় কর্মীদের পঞ্চায়েতে দুর্নীতির তালিকা প্রস্তুত করার নির্দেশ দান করেছেন। অতএব, রাজ্য স্তরেই শুধু নয়, স্থানীয় পঞ্চায়েত স্তরের দুর্নীতির অভিযোগের ইস্যুগুলোকে একত্রিত করে ময়দানে নামতে চলেছে বিজেপি।

সূত্রের খবর, নভেম্বর থেকে আন্দোলনে সামিল হতে চাইছে রাজ্য বিজেপি। প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে আন্দোলনের ব্লু-প্রিন্ট প্রস্তুতির কাজ তুঙ্গে, এমনটাই খবর। বছর ঘুরলেই গ্রাম দখলের লড়াই। উৎসব প্রায় শেষের পথে। ময়দানে নামার প্রস্তুতিতে পদ্ম শিবির।

অপরদিকে, ইতিমধ্যেই কোচবিহারে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া দল। জেলার পর্যবেক্ষক কালচিনির বিধায়ক বিশাল লামা এবং প্রাক্তন বিধায়ক শুক্রা মুণ্ডা। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মনের উবাচ, ‘গ্রামাঞ্চলে একটা কথা আছে, যে আদা খাবে সে ঝাল বুঝবে। ইট মেরে তারা যেন ভাবে না যে, আমরা ওই রসগোল্লা দিয়ে তাদের ঢিল মারব। সমানে সমানে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.