জেলা

‘বিজেপি কর্মীরাই বুথ সামলাবে’, ফের বিস্ফোরক নিশানা দিলীপের

বর্ধমানের তেলিপুকুর সদরঘাটে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ফের সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চা-চক্র থেকে বিভিন্ন বিষয়ে সরব হন তিনি। দিলীপের উবাচ ‘ব্যাট, বল, রাজনীতি, ক্যারাটে সব জানি, এখনও করি।’ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশে দিলীপের মন্তব্য, ‘চিরদিনই উনি ফিকে। যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায়। উনি নিজেও বুঝতে পারছেন এখানকার জনতা আর নিচ্ছে না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না ওঁর সঙ্গে।’

পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করতে পারে না, এহেন বিষয়ের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘পঞ্চায়েত ভোটে পুলিসদের গুন্ডা দিয়ে ভোট লুঠ করা হয়, পরের পঞ্চায়েতে দেখে নেবেন।’

অপরদিকে, সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। বলেন, ‘ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচছেন, ওখানকার প্রার্থীও নাচছেন। রাস্তার ধারে নেচে লোক জড়ো করছেন। আমরা যেখানে যাচ্ছি এমনিতেই লোক জড়ো হয়ে যাচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.