রাজ্য

নবান্ন অভিযানের আগে প্রস্তুতি তুঙ্গে, কোনা এক্সপ্রেসওয়েতে হাওড়া পুলিশের ব্যারিকেড বসানোর কাজ শুরু

হাওড়া, ৪ আগস্ট:
আগামী ৯ আগস্ট বিজেপির ডাকা নবান্ন অভিযান ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। তার আগেই নিরাপত্তা নিয়ে কোমর বেঁধে নামল হাওড়া সিটি পুলিশ। শনিবার সকাল থেকেই কোনা এক্সপ্রেসওয়ের ধারে শুরু হয়েছে ব্যারিকেড বসানোর কাজ। সূত্রের খবর, রাস্তার ধারে গর্ত করে তাতে কংক্রিট ঢালাই ও লোহার বীম পোঁতা হচ্ছে, যাতে বিজেপি কর্মী-সমর্থকদের মিছিল নিয়ন্ত্রণে রাখা যায়।

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন পর এই পথে এত তৎপরতা দেখা গেল। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, নবান্ন অভিযানের দিন যাতে কোনরকম বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য আগেভাগেই ব্যারিকেডিং-এর কাজ শুরু হয়েছে। একাধিক জায়গায় মোতায়েন করা হবে কুইক রেসপন্স টিম, জলকামান এবং বিশাল পুলিশ বাহিনী।

রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির নবান্ন অভিযানে বহু কর্মী-সমর্থক যোগ দিতে পারেন। সেই কারণে গুরুত্বপূর্ণ পথগুলোতে আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য হাওড়া, কলকাতা ও বিধাননগর—তিনটি পুলিশ কমিশনারেট সমন্বয় রেখে কাজ করছে।

নবান্ন অভিযানের দিন কোনা এক্সপ্রেসওয়ে, বিদ্যাসাগর সেতু, এবং হাওড়া ময়দান চত্বরে যান চলাচলে প্রভাব পড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.