মক পল হবার পর থেকেই এভিএম থেকে ভোট ক্লিয়ার না করেই শুরু হয় ভোট প্রক্রিয়া।
৭৪ জনের ভোট পড়লেও এভিএম মেশিনে দেখাচ্ছে ১২৮ টি ভোট। এই অভিযোগ উঠে আসে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে।
এই ঘটনা শিকার হলেন দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। তাকে ঘিরে ঝামেলার সৃষ্টি হয় ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াঝরা 2 নং গ্রাম পঞ্চায়েতের ১৫/২১৪ নম্বর বুথে। ভোট কর্মীরা ভোট দিতে গেলে তারা অভিযোগ করে প্রিসাইডিং অফিসারের গাফিলতি রয়েছে। আপাতত ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে সেখানে।







