ভারতে বিহার রাজ্যের মুজফ্ফরপুর জেলার ছোট্ট গ্রাম সোহাগপুর সেখানে গত ৭৫ বছরে কেউ কখনও সরকারি চাকরির পাননি। কিন্তু সেই খরা কেটে প্রথম সরকারি চাকরি পেয়েছেন গ্রামের এক যুবক রাকেশ কুমার।
৩০ বছর বয়সী রাকেশ গ্রামেরই একটি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে চাকরি পেয়েছেন। রাকেশের চাকরির খবর আসা মাত্র সেখানে মিষ্টি বিতরণ, রঙ মাখামাখি শুরু হয়, উৎসব এর মেজাজ ধরা পড়ে ভারতের স্বাধীনতার পর ৭৫ বছরে প্রত্যন্ত এই গ্রামটিতে।
গ্রামের স্থানীয় এক নেতা দেবেন্দ্র চৌধুরি বলেছেন, “গ্রামের মানুষ এবার আশাবাদী, বাকি তরুণরাও রাকেশ কুমারের পথে হেঁটে সরকারি চাকরি পাবেন।







