গত বছর থেকেই উতপ্ত হয়ে রয়েছে মণিপুর। আমেরিকা ও ভারতের আলোচনার মধ্যে এসে পরলো সেই উত্তেজনার আঁচ। এমনকি দুই দেশের সেই আলোচনার মধ্যে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুল গুরুত্বপূর্ণ ভাবে মান্যতা পেয়েছে।
২০২৩ সালে খবরের শিরোনামে এসেছিল কুকি এবং মেইতেই সম্প্রদায়ে মানুষের সংঘর্ষ। এমনকি একটি মেয়েকে ধর্ষণ করে উলঙ্গ অবস্থায় গোটা এলাকা ঘোরানোর ভিডিও ভাইরাল হয়েছিল গত বছর। যা নিয়ে সারা বিশ্বজুড়ে শোরগোল পরে গিয়েছিল। এমনকি এই ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সমস্ত মহলে। তারপর থেকে সেই নিয়ে চলছে রাজনৈতিক তরজা। এমনকি মাঝে মধ্যেই দেখা যায় মণিপুর উত্তপ্ত হয়ে উঠতে।
সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে মণিপুরে। সেই নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পরেছে মণিপুরের বিভিন্ন এলাকায়। পাশাপাশি ভোট গ্রহনকে কেন্দ্র করে প্রবল অশান্তির জেরে ১১টি বুথে পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার ভারত ও আমেরিকার আলোচনার মধ্যে উঠে এলো মণিপুরের উত্তেজনার বিষয়। মার্কিন স্টেট দফতরের এক আধিকারিক এই ইস্যুতে মানবাধিকার সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করার জন্য দিল্লিকে আহবান জানিয়েছে।
পাশাপাশি তিনি নিশ্চিত করেন আমেরিকা পুরোপুরিভাবে অবগত রয়েছে মণিপুরে মানবাধিকার কতটা ক্ষুন্ন হয়েছে। এমনকি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি। তারপরেই মানবাধিকার সংক্রান্ত বিষয়ের উপর কড়া পদক্ষেপ নেওয়ার বিষয় উল্লেখ করে আমেরিকা।







