হনুমান জয়ন্তীর দিন দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। মঙ্গলবার ভোর ৫টার সময় কান্নাউজে আগ্রা-লখনউ হাইওইয়েতে ট্রাক ও যাত্রী বোঝাই বাসের সংঘর্ষ হয়। সেখানে ঘটনাস্থলে প্রাণ হারায় ৪জন। আহত রয়েছে অনেক জন।
হনুমান জয়ন্তীর শুভ লগ্নে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আজ ভোরের দিকে এক স্লিপার বাস যাত্রী বোঝাই করে হাইওইয়ের ওপর দিয়ে যাচ্ছিল। গোটা রাত বাস চালানোর ফলে সকালের দিকে বাস চালকের চোখে ঘুম এসে যায়। সেখানেই ঘটে বিপত্তি। কারণ, ঠিক তখনই উল্টো দিক থেকে ধেয়ে আসে একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটির সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। যার ফলে ট্রাকটি উল্টে যায় ও বাসের সামনের অংশ ভেঙে ধষে যায়।
দুর্ঘটনা কবলে পরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জনের। পাশাপাশি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে অনেক যাত্রী। তারমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। ইতিমধ্যেই চিকিৎসক মহল প্রাণপণ চেষ্টা করছে দ্রুত আহতদের সুস্থ করে তুলতে।







