বিনোদন

সমুদ্র তীরে আবর্জনা কুড়োচ্ছেন মিমি চক্রবর্তী! ভাইরাল হল ভিডিও

মানুষের নানা ক্রিয়া-কলাপের ফলে দিনে দিনে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে। মরুভূমিতে দেখা যাচ্ছে বন্যা পাহাড়ে তুষারপাত হচ্ছে এবং ক্রমাগত উষ্ণতার পারদ বাড়ছে। টেলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখতে পাওয়া যায় খোলামেলা পোশাকে সাগর পাড়ে ময়লা কুড়াতে। খোলামেলা পোশাকে বহু অভিনেত্রী কে নিয়ে বিতর্ক উঠলেও এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। ২২ শে এপ্রিলের ‘আর্থ ডের দিনে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি পরিবেশ সচেতনতার একটি বার্তা দিয়েছেন। অপরূপ সৌন্দর্য ভরা পরিবেশে তিনি প্লাস্টিক কুড়াচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এরকম একটি ছবি দেখতে পাওয়া গেছিল সমাজমাধ্যমে বলা যেতে পারে টেলি অভিনেত্রী সেই রকমই এক সমাজ সচেতন মূলক বার্তা আমাদের সামনে তুলে ধরেছেন।

পুরনো এই ছবি তিনি পোস্ট করার সঙ্গে সঙ্গে সবাইকে এই বার্তা দেন যে ২২ শে এপ্রিল দিনটি আমরা আর্থ ডে হিসেবে পালন করলেও চারিদিকে এখনো প্লাস্টিক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে পারেনি সুতরাং পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদের সচেতন হওয়া খুবই প্রয়োজন।

টেলি অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই কর্মকান্ড অনেকে যেমন প্রশংসা করেছেন,আবার অনেকের কাছে তা নিন্দনীয় হয়ে উঠেছে। যেহেতু তিনি অভিনেত্রীর সঙ্গে সঙ্গে রাজনীতির সঙ্গেও যুক্ত তাই অনেকের মনে হয়েছে যে যেখানে ভোটে জিতেছেন সেখানে পরিষ্কার করলে কাজে দিত অথবা পশ্চিমবঙ্গ কে পরিষ্কার করলে কাজে দিত। যদিও মিমি এইসব কোন কথাকেই কর্ণগোচর করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.