দেশ

‘ধর্ম ছেড়ে কাজের কথা বলুন, কী করেছেন ১০ বছরে?’প্রধানমন্ত্রীকে আক্রমন তেজস্বীর

লোকসভা ভোটের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের সুর ছুঁড়লেন আরজেডি নেতা তেজস্বী জাদব। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধর্মশাস্ত্র পড়া উচিত। শুধু তাই নয়, সব সময় ধর্মের কথা না বলে প্রধানমন্ত্রী এবার কিছু কাজের কথা বলুন বলেও কটাক্ষ করেন তেজস্বী।

গত ১০ বছরে প্রধানমন্ত্রী কী কাজ করেছেন? বিহারের মানুষের জন্যই বা কী করেছেন মোদির কার্য ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তেজস্বী যাদব।

সম্প্রতি প্রচারের মাঝে তেজস্বী যাদবকে খাদ্যাভাষ নিয়ে কটাক্ষ করা হয় পদ্ম শিবির তরফে। নির্বাচনী প্রচারের মাঝে তেজস্বী যাদব যখন হেলিকপ্টারে দুপুরের খাবার নিয়ে বসেন, সেই সময় তাঁর থালায় মাছ ভাজা, রুটি, পেঁয়াজ এবং আচারের দেখা মেলে। প্রচারের মাঝে তেজস্বী যাদবের আমিষ খাবার খাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ করা হয় বিজেপির তরফে। এমনকী তেজস্বী যাদবকে ‘মরশুমি সনাতনী’ বলে আক্রমণ করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

যা নিয়ে গেরুয়া শিবিরকে পালটা আক্রমণ করতে ভুললেন না বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.