রাজনীতি

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আসছেন মমতা ব্যানার্জী

আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আসছেন মমতা ব্যানার্জী। শুভেন্দু অধিকারী বলে আকাশরানী মহিষাদলে যত আসবে ততো হারবে,তমলুক ৩০ হাজার দিলে বাকি অংক আমি মেলাবো,  অভিজিত গাঙ্গুলী সমর্থনে নির্বাচনে প্রচার সভায় মন্তব্য শুভেন্দুর।

তমলুকের ডিমারিতে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী প্রচার সভায় এসে শুভেন্দু অধিকারী বলেন ১৪ সালে আমার যে মার্জিন ছিল,তার থেকে বেশি ভোট প্রার্থীকে দিতে হবে। তমলুক যদি ৩০ হাজার দেয় বাকি অংক আমি মেলাবো। বিজেপি বা অন্য লোকেরা এতদিন তৃণমূলকে চোর বলতো,এখনতো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সিলমোহর লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেট টাই চোর। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে গিয়েছে এমনটাই আদালতে রিপোর্ট দিয়েছে ইডি। এই নিয়ে শুভেন্দু বলেন কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে ভাইপোর প্রেসার বেড়ে গিয়েছে।প্রেসার মাপলে দেখবেন ১৮০ পেরিয়ে গিয়েছে।ধর্মের কল বাতাসে নড়ে।যোগ্য এবং অযোগ্য কারা এই রিপোর্ট দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সম্পূর্ণ ঘটনা জন্য যদি কেউ দায়ী হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি।মমতা ব্যানার্জিকে আকাশ রাণী সম্বোধন করে বলেন, আকাশ রানী মহিষাদলে আসছেন। যত আসবে তত হারবে,হেলিকপ্টারে চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন।পশ্চিমবঙ্গ দিবসের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি,১৫০০ কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না,তেমনি পশ্চিমবঙ্গ দিবসের তারিখ বদলানো যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.