যৌনপল্লিতে ঢুকে , যৌনপল্লিরই বাসিন্দা এক তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত ! ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দেওয়া হয়! নৃশংস এই ঘটনা শিলিগুড়ির । সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় এসে , সাহিল নামক এলাকারই এক যুবক , ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়িভাবে ওই তরুণীর ওপর কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী । স্থানীয়রাই তড়িঘড়ি সেই তরুণীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে , কিন্তু জানা গিয়েছে , ওই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাহিল।
এবিষয়ে কাউন্সিলর পিন্টু ঘোষ জানিয়েছেন , “এর আগেও ওই যুবক একাধিকবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আমি পৌঁছায় এবং রাত্রে পুলিশও ঘটনাস্থলে যায়। তবে কী কারণে সেই তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিল এই যুবক, সেই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে।”
যৌণ পল্লীরই এক বাসিন্দা জানিয়েছেন , “ওই তরণী চিৎকার করলে আমরা গিয়ে দেখি ওই তরুণীর সারা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছে। তারপরে তৎক্ষণাৎ শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন, তবে কী ওই এলাকায় রাত্রে কোনো পুলিশি টহলদারি ছিল না ?







