“রাখে হরি তো মারে কে !” , ঠিক তেমনি , ” মারে হরি তো রাখে কে !” আমেদাবাদের ভয়ংকর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন মাত্র ১ জন । এখনো পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের দেহ উদ্ধার করা হয়ে গিয়েছে ।
এয়ার ইন্ডিয়ার লন্ডন গামী এই বিমানে ছিলেন , গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীও । কিন্তু অবাক বিষয় , বৃহস্পতিবার বিজয় রুপাণীর , এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে করে লন্ডন যাওয়ার কথাই ছিল না। তাঁর গত ৫ জুন লন্ডনে যাওয়ার কথা ছিল । কিন্তু উপনির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে তিনি স্ত্রী – মেয়ের কাছে যাওয়ার প্ল্যান পিছিয়ে দেন ।
পাশাপাশি ভাগ্যের কি পরিহাস , যে নম্বরকে বিজয় রুপাণী আজীবন লাকি বলে মনে করে এসেছেন , সেই নম্বরই কেড়ে নিল তাঁর প্রাণ । গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১২০৬ নম্বরটিকে মনে প্রাণে নিজের লাকি নম্বর হিসেবে মানতেন । কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত , এই নম্বরটি তার সঙ্গে জড়িয়ে ছিল ওতপ্রোতভাবে। বিজয় রুপাণীর প্রথম স্কুটার, তার নম্বর ছিল ১২০৬। তারপরের অ্যাক্টিভা গাড়ি , যার নম্বরও ছিল ১২০৬। এমনকী, বিজয় রূপানীর বাড়িরও ঠিকানা ১২০৬। মুখ্যমন্ত্রী হিসাবে তার ব্যবহার করা, গাড়ির নম্বর প্লেটেও লেখা ছিল ১২০৬।
তাই প্রতিবারের মতো ১২০৬ কে লাকি নম্বর ভেবেই , ১২ জুনের অর্থাৎ ১২.০৬ এর বিমানের টিকিট কেটেছিলেন প্রাক্তন মূখ্যমন্ত্রী । কিন্তু সেই ১২০৬ হয়ে দাঁড়ালো তার মৃত্যুর কারণ ।







