ক্রাইমজেলা

ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল ময়নার বাকচায়

ময়নার বাকচায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এক দিন নিখোঁজ থাকার পর পান বরোজে উদ্ধার দেহ।সক্রিয় বিজেপি কর্মীর পরিবারের ছেলে বলেও দাবি। এলাকায় ময়না থানার পুলিশ। ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল ময়নার বাকচায়।

জানা যাচ্ছে, দীনবন্ধু(ধনঞ্জয়) মিদ্দ‍্যা আনুমানিক বয়স বছর ২২। পিতা সুদর্শন মিদ‍্যা গ্রাম গোড়া মহাল বিজেপির সক্রিয় কর্মী। বুধবার থেকে ইনিখোঁজ ছিল এই যুবক। বৃহস্পতিবার রাত্রীতে এর খোঁজ মেলে। এদিন মাঝ রাতের একটা নাগাদ পানের বোরজ থেকে পাওয়া ওই যুবকের ঝুলন্ত দেহ। যুবকের গায়ে আঘাতের চিহ্ন আছে এবং ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। দেহের বেশ কিছুটা অংশ মাটিতে হাঁটু লেগে আছে । বিজেপি নেতৃত্বের মতে এটা একটা পরিকল্পিত খুন। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনো স্পষ্ট নয়।

খবর পেয়ে ময়না থানার পুলিশ এলাকায় পৌঁছলে দেহ উদ্ধার করতে দেয়নি এলাকাবাসি। উল্টে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.