লোকালয় থেকে হরিণ উদ্ধার হল। সোমবার বানাহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে চানাডি পায়ে এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট প্রজাতির হরিণ। হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। অবশেষে লালচুন এর বাড়ির দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের বন কর্মীদের এরপরই মরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা লালচান মিয়া বলেন ‘ দুপুরবেলা তীব্র গরম থেকে স্বস্তি পেতে গাছের তলায় বসে ছিলাম এবং উত্তর ডাঙ্গাপাড়া থেকে একটি ছোট বাচ্চা হরিণ আমাদের দিকে তেরে আসছিল ঠিক আমায় দেখতে পেজ আমার বাড়ির পাশেই ডিগির মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হরিটিকে উদ্ধার করে মুরার ঘাট রেঞ্জের বন কর্মীদের খবর দেওয়া হয় খবর দেওয়ার আধাঘন্টা পর বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।







