বিনোদন

ছুটির দিনে কিভাবে সময় কাটাতে ভালোবাসেন সৌমিতৃষা? জানালেন অভিনেত্রী

‘মিঠাই’ ধারাবাহিকটি ‘সোনার সংসার অ্যাওয়ার্ডসে’ সেরা নায়িকা ও সেরা পরিবার পুরস্কার জয় করেছে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মিঠাই চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু লাল শাড়িতে সকলের নজর কেড়েছিলেন।

ব্যাক স্টেজে র‍্যাপিড ফায়ার প্রশ্নের উত্তরে সৌমিতৃষা তার মতামত প্রকাশ করেছেন লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জড ম্যারেজ? তার উত্তর ছিল, লাভ ম্যারেজ। ভালোবাসা নাকি টাকা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ক্যারিয়ার। ছুটির দিনে তিনি কী করতে পছন্দ করেন? তার উত্তর ছিল, ছুটির দিন তো পাওয়া যায় না। আর পেলে ঘুমাবো।রান্না করতে জানেন কি? সৌমিতৃষা বলেছেন, মিঠাই জানে, কিন্তু তিনি জানেন না। তার মা তাকে গ্যাস জ্বালাতে দেন না। হঠাৎ যদি অদৃশ্য হয়ে যেতে পারেন, তাহলে কী করবেন? তার উত্তর ছিল, কলকাতার রাস্তায় ঘুরবো, শপিংমল বন্ধ হয়ে গেলেও সেখানে কেউ আছে কিনা দেখব।জীবনের কোন স্টেরিওটাইপ ভাঙতে চান? তার উত্তর ছিল, অলসতা কাটাতে চান। ছুটির দিনে তার ঘুম ভাঙ্গে না দুপুর দুটো তিনটের আগে।

সর্বশেষ প্রশ্ন ছিল, আদৃত ছাড়া আর কারোর সঙ্গে কি জুটি বাঁধতে চান? তার উত্তর ছিল, জন ভট্টাচার্য, অর্থাৎ তাদের ধারাবাহিকের ওমি আগারওয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.