প্রতীক্ষার অবসান! আসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭। আর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আবারও হোস্টের আসনে ফিরছেন অমিতাভ বচ্চন।
২০০০ সালে শুরু হওয়া এই জনপ্রিয় কুইজ শো আজও দর্শকদের কাছে ততটাই প্রিয়। চলতি বছর গুঞ্জন ছিল, সিজন ১৭-তে হয়তো সলমন খানকে দেখা যাবে সঞ্চালনার ভূমিকায়। তবে সব জল্পনায় ইতি টেনে ফের বিগ বি-ই ধরছেন মাইক্রোফোন।
সূত্রের খবর, প্রতি এপিসোডের জন্য পাঁচ কোটি, অর্থাৎ গোটা মরশুমে পঁচিশ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ। যদি এই অঙ্ক সত্যি হয়, তবে তিনিই হবেন ভারতের টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালক।
সম্প্রচার শুরু: ১১ আগস্ট থেকে
চ্যানেল: সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
কে হবে এই মরশুমের কোটিপতি? উত্তর দেবে কেবিসি ১৭!







