রাজনীতি

সরগরম রেজিনগর ও শক্তিপুর, একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বিস্ফোরণ ও বিজেপির অস্তিত্বের লড়াই

সরগরম রেজিনগর ও শক্তিপুর, একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বিস্ফোরণ ও বিজেপির অস্তিত্বের লড়াই। ময়দানে সমস্ত প্রার্থী দাপিয়ে বেড়াচ্ছেন নিজেদের অস্তিত্ব প্রমানে। রেজিনগর ও শক্তিপুর বারুদের স্তুপে সাম্প্রদায়িক লড়াইয়ে সামিল হয়েছে।
বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ড: নির্মল কুমার সাহার সমর্থনে নির্বাচনী জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আগমন। মঙ্গলবার দুপুরে বহরমপুর লোকসভার শক্তিপুর বিধানসভার প্রতাপ সংঘের মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে এদিনের জনসভায় অসংখ্য মানুষের জমায়েত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও সমর্থকেরা।
কয়েকদিন থেকেই রেজিনগর ও শক্তিপুরপর মাটি গরম। এমনকি সোমবার মাঝ রাত্রেও বোমাবাজির ঘটনা ঘটেছে সেখানে। পুরো এলাকা প্রশাসনের ঘেরাটোপে। এরই মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রবেশ সেই স্পর্শকাতর এলাকায়। নির্বাচনী প্রচার সেরেই ওনার ফিরে যাওয়ার সম্ভাবনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.